• সমগ্র বাংলা

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরের আফ্রাতপাড়া মহল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্হদের। 

ক্ষতিগ্রস্ত আসাদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জানান, তিনটি টিনশেড ঘরের মধ্যে একটিতে বয়লারের খামার ছিলো। বৈদ্যুতিক হোল্ডার ঠিক করতে গিয়ে আগুনের সুত্রপাত হয়। সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে পরলে মোট ৫টি ঘর, ঘরে থাকা ২টি ফ্রিজ, ৩টি টেলিভিশন, নগদ অর্থ, আসবাবপত্র ও ৩০০টি মুরগী সহ সবকিছুই পুরে ছাই হয়ে যায়।

পরে আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে আনে। চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মো. শফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। 

প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আমরা এলাকাবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  অগ্নিকাণ্ড প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo