• খেলাধুলা

রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ কিলিয়ান এমবাপের শৈশবের স্বপ্ন রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটিও খুব করে চাইছে ফরাসি ফরওয়ার্ডকে উড়িয়ে আনতে। দুই পক্ষের মাঝে বড় দেয়াল হয়ে আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্রেফ এই কারণে এমবাপের দলবদল নিয়ে গুঞ্জন প্রায়শই ডালপালা মেলে। এই গুঞ্জনের বোধহয় সমাপ্তি হতে চলেছে। রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি তারকা।

গতকাল ফুটবল দুনিয়াকে এমন খবরই দিয়েছে ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না বিশ্বকাপজয়ী এই সুপারস্টার। মৌসুম শেষে এজেন্ট ফ্রি হয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমাবেন তিনি। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি তিন পক্ষের কারোর কাছ থেকে।

এমবাপের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। চুক্তি নবায়নে অনেক দিন ধরেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্যারিসিয়ানরা। কিন্তু এমবাপ্পে গড়িমসি করছেন। এর মধ্যেই লা প্যারিসিয়ান বোমা ফাটাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফ্রান্সের সুপারস্টার কিলিয়ান এমবাপে আগামী মৌসুমে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে রিয়াল মাদ্রিদ যোগ দেবেন।’

শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন- প্রতিটি দলবদলের সময়ই রিয়াল মাদ্রিদ ও এমবাপকে জড়িয়ে খবর বের হয়। তাতে বিব্রত হয় পিএসজি। এ নিয়ে কিছুদিন আগেও কথা বলেছেন ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি জাানান, প্যারিসেই সুখে আছেন এমবাপে। নতুন চুক্তির প্রক্রিয়া চলমান আছে। এমবাপে অবশ্য বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে রেখেছেন ভক্তদের। জল্পনা তাই থেকেই গেছে।

এ বছর ফ্রান্সের মাটিতে বড় একটি টুর্নামেন্ট আছে। আগামী জুলাইয়ের শেষ দিকে শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক। ক্রীড়াঙ্গনের সবচেয় বড় মহাযজ্ঞটি এবার বসবে প্যারিস শহরে। এই প্রতিযোগিতায় ফ্রান্স ফুটবলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন এমবাপে। তার আগেই জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপ। দুটো প্রতিযোগিতায় অংশ নিতে চান এমবাপে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo