• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাত, অবশেষে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলা ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের আটারোপাইকা গ্রামের সৈয়দ আলীর ছেলে।

পুলিশ জানায়, বুড়াবুড়ি ইউনিয়নের আটারোপাইকা গ্রামের জয়কালী ভাটার মালিক সাইদুল ইসলাম শেয়ার পাটনারদের কাছে চেক দিয়ে টাকা আত্মসাত করে। এই সংক্রান্তে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়। মামলার পর থেকে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় পলাতক ছিল আসামী সাইদুল। গত ১ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই শাহ আলম, এসআই মিজানুর রহমানসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে ৬ টি ওয়ারেন্টভূক্ত ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শনিবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo