• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক হাজার ৩২৫ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে নীলফামারী র‌্যার-১৩ সিপিসি-২ এর সদস্যরা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে নীলফামারীর ডিমলা উপজেলার সরকারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ডিমলার ডালিয়া ক্লোজারপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে হুমায়ুন কবির (৩৪) ও আদর্শ পাড়া গ্রামের মৃত- বাবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (৩৫)।

র‌্যাব জানায়, শুক্রবার গভীর রাতে ডিমলার সরকার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে এক হাজার ৩২৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে মাদক কারবারির সাথে জড়িত ছিলেন এবং দেশের বিভিন্ন অঞ্চলে ফেনসিডিল সাপ্লাই দিয়ে আসছিলেন।

রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম জানান, বাংলাদেশকে মাদকমুক্ত রাখতে চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মাদকমুক্ত সমাজ গড়তে চাই। সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহায়তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo