ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে মামলার ৩ দিন পর চোরাই অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি রাজারহাট থানায় মামলা রুজু করা হলে টানা ৩ দিন রংপুর রালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর সিন্ডিকেটের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারককৃতদের মধ্যে আসামী আবু বক্কর সিদ্দিক দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ সিআরপিসি মোতাবেক স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। অপর এক আসামী আলমগীর হোসেনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্য মোতাবেক বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবশেষে লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা এলাকা হতে চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। চোরাই অটোরিক্সা দুটি বর্তমানে রাজারহাট থানা হেফাজতে আছে।
শুক্রবার(২ ফেব্রুয়ারি) দুপুরে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)