• সমগ্র বাংলা

নীলফামারীতে স্ত্রী ও দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে স্ত্রী ও দুই কন্যা সন্তানের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী আশিকুল হক মোল্লাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। তবে প্রাথমিক ভাবে ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদঘাটন করবে বলে জানিয়েছেন পুলিশ।     

শুক্রবার সকালে নীলফামারী সদরের নগর দারোয়ানী এলাকার মোল্লা পাড়ার ব্যবসায়ী আশিকুল হক মোল্লার বাড়ির সামনে রক্ত দেখে চিৎকার করে একজন প্রতিবেশী।  চিৎকার শুনেই জড়ো হতে শুরু করে স্থানীয়রা। স্থানীয়রা এসে আশিকুল মোল্লার বাড়িতে ঢুকেই দেখে গলাকাটা অবস্থায় ছটফট করছে সে। অপরদিকে তার শয়ন কক্ষের বিছানায় স্ত্রী তহুরা বেগম, দুই মেয়ে আয়েশা ও জারিনের নিথর মরদেহ পড়ে আছে। পরে স্থানীয়রা আতিকুল মোল্লাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। 

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন মোল্লা বলেন, আমরা সকালে প্রতিবেশীর চিৎসার শুনে এখানে এসে দেখি আশিকুর হক মোল্লা গলাকাটা অবস্থায় পড়ে আছে। তার শোয়ার ঘরের বিছানায় তার স্ত্রী ও দুই কন্যা সন্তানের মরদেহ পড়ে আছে। পরে আশিকুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, পুলিশ,সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হত্যার বিষয়ে প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না।  পরবর্তীতে তদন্ত করে ঘটনার বিষয়টি নিশ্চিত করা হবে। তবে স্ত্রী ও দুই সন্তান হত্যাকন্ডের স্বীকার হলেও আশিকুল হক বাবু গলাকাটা অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎধীন রয়েছে।  

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo