• লিড নিউজ
  • সমগ্র বাংলা

বগুড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশি দুই নারীর লাঠির আঘাতে কৃষক নিহত

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে বাড়ির উঠানে বেঁধে রাখা ভেড়ার পালের দঁড়ি খুলে দেওয়ার দ্বন্দ্বে প্রতিবেশি দুই নারীর লাঠির আঘাতে আমজাদ হোসেন (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের লাঠিমারঘন গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত আমজাদ ওই গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও পেশায় একজন কৃষক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রায় ১৫ দিন আগে লাঠিমারঘন গ্রামে ববিতা বেগমের বাড়ির উঠানে দঁড়ি দিয়ে বেঁধে রাখা ভেড়ার পালের বাঁধন অজ্ঞাত কেউ খুলে দেয়। কয়েকঘণ্টা পর পালে থাকা ৮ টি ভেড়া তিনি খুঁজেও পান। এরপর তিনি নিহত আমজাদের মেয়ে ফাতেমাকে দঁড়ির বাঁধন খুলে দেওয়ার জন্য সন্দেহ করেন ও উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। বুধবার বিকেলে আবারও ভেড়ার পালের দঁড়ি খুলে দেওয়ার জের ধরে ববিতা তার প্রতিবেশি চামেলিকে নিয়ে ফাতেমাকে মারপিট শুরু করে। মেয়েকে উদ্ধার করতে আসলে আমজাদকে লাঠিসোটা দিকে  মারধর করা হয়। পরে গ্রামবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ 

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই নারীর লাঠির আঘাতে আমজাদের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক আছেন। এই ঘটনায় রাত ১ টা পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo