• অপরাধ ও দুর্নীতি

নওগাঁয় মজুত বিরোধী অভিযানে ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মজুত বিরোধী অভিযানে অবৈধ ভাবে অতিরিক্ত চালের মজুত রাখায় দ্বিজেন ঘোষ নামের এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ মে:টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। 

সোমবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।

জেলা প্রশাসকের মিডিয়া সেলে এদিন রাত সাড়ে আট টার দিকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

জেলা প্রশাসক মো: গোলাম মওলা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে  

লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ মে:টন চাল মজুদ রাখা ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo