• বিনোদন

প্রেক্ষাগৃহে ‘কাগজের বউ’ দেখবেন পরী

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ কয়েকদিন আগে ছেলের চিকিৎসা শেষে কলকাতা থেকে দেশ ফিরেছেন পরীমণি। আর এ দিকে তার অভিনীত ‘কাগজের বউ’ সিনেমা চলছে প্রেক্ষাগৃহে। তবে পরী নিজে এবং ছেলের অসুস্থতার করণে সিনেমাটির প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ করতে পারেনি।

আজ (২৯ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ‘কাগজের বউ’ সিনেমা দেখবেন। তার সঙ্গে থাকবেন সিনেমাটির নায়ক ডিএ তায়েব ও পরিচালক চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ডিএ তায়েব।

‘কাগজের বউ’ নিয়ে ডিএ তায়েব বলেন, ‘ছবিতে পরীমণি অভিনয় করেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এরকম একটি গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।’

‘কাগজের বউ’ সিনেমাটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। এতে ডিএ তায়েব ও পরীমণি ছাড়াও চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকে অভিনয় করছেন।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo