• অপরাধ ও দুর্নীতি

ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি করেন শফিকুল, অবশেষে গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ শফিকুল কখনো হোটেল বয়ের কাজ করেন, কখনো ভ্যান চালান, কখনো মাছ ধরেন। এসবের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় করেন ডাকাতি। একা নয় ডাকাতি করেন সংঘবদ্ধ গ্রুপে। 

পুলিশ জানায়, গাজীপুর সদরের জেলারপাড় এক প্রবাসীর পরিবারে বাড়ির কক্ষের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী সন্তানকে বেধে ৭/৮ জন মিলে স্বর্নসহ মুল্যবান জিনিস লুট করেন এই চক্রটি। সেই ডাকাত দলের সদস্য শফিকুল ইসলাম সাজু। তিনি শুধু ডাকাতিই করেন না, করেন মাদক ব্যবসাও তার বিরুদ্ধে মাদক মামলাও আছে। চক্রের একাধিক ডাকাত সদস্য ধরা পরলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকের ছড়া এলাকায় আত্মগোপনে ছিলেন সাজু। গাজীপুর পুলিশের প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে ভূরুঙ্গামারী থানা পুলিশ নিশ্চিত হয় তার অবস্থান। শত ছলচাতুরির পরে ভূরুঙ্গামারী থানার একটি চৌকস পুলিশ টিম তাকে পাইকেরছড়া এলাকা হতে গ্রেফতার করে গাজীপুর পুলিশের কাছে হস্তান্তর করে।এই বিষয়ে গত ১৭ জানুয়ারি গাজিপুর মেট্রোপলিটনের সদর থানায় একটি ডাকাতির  মামলা রুজু হয়।

কুড়িগ্রামের পুলিশের মিডিয়া মুখপাত্র (অতিরিক্ত পুলিশ সুপার) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ও মাদক কারবারি শফিকুল ইসলাম সাজু বিভিন্ন সময়ে গাজিপুরে একটি চক্রের সাথে ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ করে পুনরায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কখনো হোটেল বয় আবার কখনো জেলে সেজে ছদ্মবেশে আত্মগোপনে থাকত। তার বিরুদ্ধে কচাকাটা থানায় পূর্বের ১টি মাদক মামলা রয়েছে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo