ফাইল ছবি
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ডলারসহ বাংলাদেশি বংশোদ্ভূত দুই আমেরিকান নাগরিককে আটক করা হয়েছে। অ্যানডোর্সমেন্ট ছাড়াই ডলার নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। শনিবার (২৭ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই দুইজন শুক্রবার (২৬ জানুয়ারি) কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে (কিআর ৬৪১) যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) তল্লাশিতে তাদের সঙ্গে ১ লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। এই ডলার নেওয়ার বিষয়ে কোনো অনুমতি ছিল না তাদের।
দুই যাত্রীর পরিচয় প্রকাশ করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক : সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠক হয়েছে আজ (২৯ সে...
নিউজ ডেস্ক : সংবিধান সংশোধন কমিটির ৪র্থ বৈঠক হয়েছে আজ (২৯ সে...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষ...
নিউজ ডেস্ক : আর্থিক খাত সংস্কারসহ ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছ...
নিউজ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এব...

মন্তব্য (০)