ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে দেড় হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খিয়ার ভুগইল গ্রামে নিজ বাড়ি থেকে শহিদুল ইসলাম (২৪) ও এর আগে সকাল ৬ টায় উপজেলার দামগাড়া এলাকা থেকে কামরুজ্জামান (৪৩) কে গ্রেফতার করা হয়। এর মধ্যে শহিদুল উপজেলার খিয়ার ভুগইল গ্রামের মৃত হুজুর আলীর ছেলে এবং কামরুজ্জামান দামগাড়ার মৃত আঃ হামিদের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা জানান, শহিদুলের কাছে ১ হাজার পিস ও কামরুজ্জামানের কাছে ৫'শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে। এই দু'জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে।
নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...
নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...
নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

মন্তব্য (০)