• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ১৩টি চোরাই মোটরসাইকেল সহ আন্ত:জেলা চোরচক্রের ২ সদস্য আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৩টি চোরাই মোটরসাইকেল। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে রোববার (২১ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলেন, পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার রব্বেল আলীর ছেলে নয়ন হোসেন (২৬) ও একই এলাকার বাবু খানের ছেলে সাব্বির হোসেন (২৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে আটক ও তার কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে তার দেয়া তথ্য মতে দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার ইজাজ প্রামানিকের ছেলে পলাতক সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরেকটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ওসি রওশন আরো জানান, আটককৃতরা সংঘবদ্ধ পেশাদার চোর। তারা পাবনা সহ আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে কেনাবেচা করে। তারা আন্ত:জেলা চোরচক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo