• প্রশাসন

রাণীনগরে গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন ওসি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছেলেকে থানা পুলিশের হাতে তুলে দেওয়ায় এক গ্রামপুলিশকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার রাণীনগর থানা প্রাঙ্গনে গ্রামপুলিশদের সাপ্তাহিক প্যারেডে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের গ্রামপুলিশ আবু হানিফকে আইনের প্রতি শ্রদ্ধা রাখায় তার হাতে পুরস্কার হিসেবে ১হাজার টাকা তুলে দেন থানার ওসি আবু ওবায়েদ। ওসি জানান, বৃহস্পতিবার রাতে রাণীনগর থানা পুলিশ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে করজগ্রামের গ্রামপুলিশ হানিফের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে যান। তখন গ্রামপুলিশের কাছে হানিফ জানতে পারেন যে তার ছেলে আনোয়ার সাজাপ্রাপ্ত আসামি।

এ সময় আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাজাপ্রাপ্ত আসামি ছেলে আনোয়ারকে পুলিশের হাতে তুলে দেন হানিফ। এ জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। এদিন প্যারেডের সময় পারইল ইউনিয়নের অবসরপ্রাপ্ত গ্রামপুলিশ মানিক চন্দ্র রবিদাস ও বিমল চন্দ্রকেও এক হাজার টাকা করে দেওয়া হয়। এছাড়া বড়গাছা ইউনিয়নের মৃত গ্রামপুলিশ সুলতান শেখের স্ত্রী ডলি বিবির হাতে ৫হাজার টাকা তুলে দেওয়া হয়।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo