• বিনোদন

ফাইটার’-এ চারটি পরিবর্তন আনার নির্দেশ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ আগামী বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’। এর আগে পেয়েছে ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র। তবে বেশ কিছু দৃশ্য বাদ দিতে এবং বদল করার নির্দেশ দেওয়া হয়েছে সিনেমার নির্মাতাকে।   

বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে জানানো হয়েছে, ‘ফাইটার’-এ চারটি পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। একটি হচ্ছে ধূমপান বিরোধী একটি মেসেজ, যেটি হিন্দিতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সিনেমায় থাকা ৫৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৮ মিনিটের জায়গায় দুটো আপত্তিকর শব্দ বাদ দিতে হবে বা বদলাতে হবে।

একই সঙ্গে সেন্সর বোর্ডের পক্ষ থেকে যৌন উত্তেজক দৃশ্যগুলো আছে সেগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দৃশ্যটি ৮ সেকেন্ডের ছিল, সেখানে অন্য দৃশ্য দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ২৫ সেকেন্ডের একটি অডিওকে ২৩ সেকেন্ডের একটি অডিও দিয়ে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশ মেনে নেওয়ার পর ‘ফাইটার’ সিনেমাটিকে ইউ/এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। সিনেমাটির রান টাইম ১৬৬ মিনিট অর্থাৎ ২ ঘণ্টা ৪৬ মিনিট।

‘ফাইটার’ সিনেমায় হৃতিক অভিনয় করছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি ও দীপিকা পাড়ুকোন রয়েছেন স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায়।

‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন সাবেক সেনা অফিসার রমন চিব। সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কেও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। 

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo