• প্রশাসন

কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের খোঁজ নিচ্ছে পুলিশ, দেয়া হচ্ছে কম্বল

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ তীব্র শীতে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের পাশে দাড়িয়েছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের উলিপুরে দুর্গম চরাঞ্চলে শীতার্তদের মাঝে পুলিশের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের উদ্যোগে দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে জাহানারা, সাহিদা, আকলিমাসহ অনেকেই জানান- হামরা চরোত থাকি, খুব ঠান্ডা নাগে, এ্যাতি কাইয়ো আইসে না বাহে। তোমরায় প্রত্তম(প্রথম) হামাক কম্বলখেন দিলেন। হামরা মেলা খুঁশি হইনো বাহে।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. তামবিরুল ইসলাম, নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সাইফুল্লাহ প্রমুখ।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo