ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। হাঁটুর চোটের কারণে এবারের আসরে মাশরাফির খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে সেই শঙ্কা উড়িয়ে লড়াইল এক্সপ্রেসকে অধিনায়ক ঘোষণা করেছে সিলেট।
বুধবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে মাশরাফির অধিনায়ক থাকার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট কর্তৃপক্ষ। বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, 'বিপিএল টি-টোয়েন্টি ২০২৪-এর অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে মনোনীত করেছে সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট। সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।'
এদিকে আজ বিপিএলের দশম আসরের ট্রফি উন্মোচন হয়েছে। কুর্মিটোলা ক্যান্টনমেন্টে ট্রফি উন্মোচনে সিলেট স্ট্রাইকার্সের প্রতিনিধি হিসেবে ছিলেন মোহাম্মদ মিঠুন। তখন থেকে গুঞ্জন ছিল দলটির নেতৃত্ব নাও থাকতে পারেন মাশরাফি। তবে সব গুঞ্জন উড়িয়ে মাশরাফিই থাকছেন সিলেটের অধিনায়ক।
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...
নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

মন্তব্য (০)