ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কম থাকায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরগামী আন্তর্জাতিক ৩টি ফ্লাইট ডায়ভার্ট হয়ে অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা বিমানবন্দর ও মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে।
এছাড়া শাহজালাল বিমানবন্দরগামী ১২টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রিয়াদ থেকে আসা সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ২টা ১০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে পরে এটি অবতরণ করে ভারতের মুম্বাইয়ের মহারাজা বিমানবন্দরে।
একই কারণে রাত ৩টার পর কুয়েত সিটি থেকে আসা জাজিরা এয়ারলাইন্সের একটি বিমান শাহজালালের বদলে নামে ভারতের কলকাতায় এবং সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট নামে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
এদিকে, ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বিভিন্ন এয়ারলাইন্সের রিয়াদ, কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর, মাসকাট ও কুয়েত সিটি থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করে। এছাড়া তিনটি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়েছে।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)