• অপরাধ ও দুর্নীতি

ইয়াবা সহ ফেনীতে ৩ নারী গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধি: ফেনীতে ১১লক্ষ টাকা মূলের ৩ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৭ ফেনী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরতলীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মহিপালস্থ ফ্লাইওভারের নীচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, কক্সবাজার সদর উপজেলার বাজারঘাটা এলাকার মৃত জহির আহমেদ মেয়ে রিয়া মনি (২২), টেকনাফ উপজেলার মুছনী এলাকার ইউনুছ মিয়ার মেয়ে জোছনা মনি (২১) ও আলিকালি এলাকার মুত্তুল হোসেনের মেয়ে সায়মন জনি (২০)। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ ও শপিং ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় ১৮টি নীল রংয়ের বায়ুরোধক পলিপ্যাকের ভিতর ইয়াবা ট্যাবলেটগুলো রক্ষিত ছিল।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৩জন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি মো শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় মাদক আইনে মামলা দায়ের ও গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo