ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় গাঁজাসহ শিহাব মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার শিহাব মোল্যা সদর উপজেলার ডাংগাসিংগা গ্রামের মো. গফ্ফার মোল্যার ছেলে।
পুলিশ জানায়, নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) সোমবার রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামে অভিযান চালিয়ে শিহাব মোল্যা নামে ওই যুবককে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)