ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা'র পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে ডিসেম্বর বিগত মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন ডিউটি, হোন্ডা মোবাইল, জাল টাকা/অজ্ঞানপার্টি/মলমপার্টি চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র-গুলি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার, ভাড়াটিয়া তথ্যফরম পূরণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা/গুজব রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); চুয়াডাঙ্গাসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ইন্সপেক্টর ক্রাইম; ডিএসবি; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

মন্তব্য (০)