• লিড নিউজ
  • জাতীয়

গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় নাঃ প্রধানমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নির্বাচনের আগে যারা নাশকতা করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা জ্বালাও-পোড়াও করেছে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় যারা হুকুম দিয়েছে খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল বিএনপি ও তাদের সমমনা দলগুলো। কর্মসূচির অংশ হিসেবে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। কিন্তু সমাবেশ শুরুর কিছু সময় পর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে সমাবেশ পণ্ড হয়। এরপর দলটির পক্ষ থেকে হরতাল-অবরোধসহ একের পর এক কর্মসূচি দেওয়া হয়। তাদের এসব কর্মসূচি ঘিরে বহু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণ হারান বেশ কয়েকজন। তাদের আন্দোলনের মধ্যেই অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

গত ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পর গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যায়। দুই দিনের সফরের শেষ দিন আজ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় তিনি নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তব্যে শেখ হাসিনা নির্বাচনের আগে যারা জ্বালাও পোড়াওয়ের হুকুম দিয়েছেন তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে অনেক বাধা বিপত্তি, চক্রান্ত ও ষড়যন্ত্র ছিল।

তবে সব ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে। ৭ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণের জয় হয়েছে, এ জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্র ফেরানোর নামে বিএনপি আগুন সন্ত্রাস চালিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যারা অগ্নিসন্ত্রাস করেছে, তাদের কোনো ছাড় নেই। আমরা ব্যবস্থা নিচ্ছি, নেব। খুঁজে খুঁজে বের করা হচ্ছে। যারা হুকুমদাতা, তাদেরও আমরা গ্রেফতার করছি।

যাতে এমন ধরনের জঘন্য কাজ আর কেউ করতে না পারে। সব ষড়যন্ত্র পেছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না, এটা প্রমাণিত। উন্নয়ন টেকসই করতে হবে। ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আওয়ামী লীগের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখন উন্নতি হয়েছে। দেশ জাতির জন্য কাজ করাই আওয়ামী লীগের লক্ষ্য। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে। শুধু শহর নয়, গ্রামের মানুষ যেন ভালোভাবে চলতে পারে, তরুণ সমাজের জন্য কর্মসংস্থান হয়, সবার জন্য কাজ করেছে আওয়ামী লীগ।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo