ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৬ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি মো. নয়ন মিয়া(৩৫)কে ১০১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে তবকপুর ইউনিয়নের উমানন্দ তবকপুর গ্রামের নজরুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল হাকিম, এএসআই আরিফুল ইসলাম, সোহাগ পারভেজসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার থেকে ১০১ পিস ইয়াবাসহ মো. নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার(১১ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের ১৬ টি মাদক মামলা রয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)