• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের বর্ডার গার্ড স্কুল মাঠে প্রায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মো. মাহবুবুর রহমান ও সহকারী পরিচালক মো. ইউনুস আলী প্রমুখ।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মুত্তাকিম বলেন, কুড়িগ্রাম অঞ্চলটি বন্যার সময় বন্যা আর শীতের সময় খুবই শীত। মানুষের শীতের কষ্ট নিবারণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

মন্তব্য (০)





  • company_logo