• সমগ্র বাংলা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ১০.২ ডিগ্রি 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান। তিনি আরো জানান বুধবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ম তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০.২ডিগ্রি সেলসিয়াস যা গতকাল যা ছিলো ১২.২ডিগ্রি সেলসিয়াস। তাই গত কয়েকদিন যাবত প্রতিদিনই নওগাঁর তাপমাত্রা কমছে।

ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা আগামীতে আরো কমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। এদিকে সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত থাকা ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকেল থেকে উত্তরের বয়ে আসা হিমেল হাওয়া সেই তীব্রতাকে আরো বাড়িয়ে দিচ্ছে কয়েকগুন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষরা। মানুষের পাশাপাশি গবাদীপশুরাও শীতে কাবু হয়ে পড়েছে। গবাদীপশুগুলোকেও শীতের গরম কাপড় পড়িয়ে দিয়ে শীত নিবারণ করার চেষ্টা  করছে করা হচ্ছে। এছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহনগুলো আলো জ্বালিয়ে চলাচল করছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo