প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৬জন। মঙ্গলবার রাতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এতে পিকআপটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। নওগাঁ সদর থানার চকরামপুর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার মৃত কাদিরের ছেলে রবিউল ইসলাম (৪০) একই গ্রামের সিরাজুলের ছেলে রাজন (৩৫) ও গোয়ালপাড়া হাঁপানিয়া এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম (৪৫) ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাম ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। অপরদিকে পিকআপটি রাজশাহী থেকে নওগাঁর পথে যাচ্ছিলো। পথে শ্রীরামপুরে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৩জন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত আরো ৬জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। মান্দা থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিতে কাজ করছে পুলিশ সদস্যরা।
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...
নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

মন্তব্য (০)