• লিড নিউজ
  • জাতীয়

মানিকগঞ্জে ট্রাক সিএনজি সংঘ‌র্ষে নিহত ৩

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে ট্রাকের চাপায় সিএনজি চালক ও শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির আরও ৩ জন যাত্রী আহত হয়েছে।  আহতদের মা‌নিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের আউটপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের মৃত ইয়াসিনের ছেলে অটোচালক শাহীন, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ চারিগাও গ্রামের জসিম তালুকদার এবং তার পাঁচ বছর বয়সী নাতি ইয়াসিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সিএনজি ৬ জন যাত্রী নিয়ে যাওয়ার প‌থে আউটপাড়া মোড় এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর শিশুসহ আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজির আরও ৩ যাত্রী গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, সকালে সদর উপজেলার বালিরটেক থেকে মানিকগঞ্জ শহরগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির চালকসহ ৩ জন মারা যায়। মরদেহগুলো উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

image

বিমানের তদন্ত শুরু, সরানো হলো জনসংযোগ কর্মকর্তা বোসরাকে

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ...

image

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সা...

image

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে ভারত ও জাপান সফর ক...

  • company_logo