• সমগ্র বাংলা

গাজীপুরে ৫ আসনের ৪টিতে নৌকা, একটিতে স্বতন্ত্র জয়ী

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে নৌকার প্রার্থী এবং একটিতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে সোমবার (০৮ জানুয়ারি) বেসরকারিভাবে গাজীপুর জেলা রিটানিক কর্মকর্তা চূড়ান্ত এ ফলাফল ঘোষণা করেন। এর আগে গতকাল (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

গাজীপুর-১ আসনে ১ লাখ ৯ হাজার ২১৮ ভোটে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নৌকা প্রতীকের প্রার্থী আ.ক.ম মোজাম্মেল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম রাসেল। তার ভোট ৯২ হাজার ৭৮৮।

গাজীপুর-২ আসনে ১ লাখ ৩ হাজার ৯৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৮০৪ ভোট।

গাজীপুর-৩ আসন থেকে বেসরকারিভাবে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের রুমানা আলী টুসি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৭৪।

গাজীপুর-৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা ঈগল প্রতীকের মো. আলম হোসেন, তিনি পেয়েছেন ৪৪ হাজার ৪৫ ভোট।

গাজীপুর-৫ আসনে ৮২ হাজার ৭২০ ভোট পেয়ে ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি-জিএস আখতারউজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের বর্তমান এমপি মেহের আফরোজ চুমকি। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৭৮৩ ভোট।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo