• সমগ্র বাংলা

পটিয়ায় রাস্তা বন্ধ করে প্রচারনার দায়ে স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চলমান প্রচারনায় চট্টগ্রাম-১৩ পটিয়া আসনের স্বতন্ত্র প্রার্থী শামছুল হক চৌধুরী রাস্তা বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জরিমানা করেছে। জানা যায়, আজ বুধবার (বিকেল ৩ ঘটিকায়) স্বতন্ত্র পদপ্রার্থী শামসুল হক চৌধুরী গোবিন্দারখীল এলাকায় দীর্ঘ যানযট সৃষ্টির কারনে তাকে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ ২ হাজার ৫শ টাকা জরিমানা করেন। উল্লেখ্য যে,যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে মিছিল মিটিং সরকারী আইনে নিষেধাজ্ঞা রয়েছে।

এদিকে দুপুর ১ টার দিকে পৌর সদর পটিয়া বাহুলী উচ্চ বিদ্যালয় এলাকায় নৌকার প্রার্থীর অফিসের সামনে থেকে স্বতন্ত্র প্রার্থী শামসুল হকের বিরুদ্ধে ৫০/৬০ জন নারী- পুরুষ জুতা ও ঝারু মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে হাতাহতির ঘটনা ঘটে, তবে হতাহতের র্ঘটনা ঘটেনি বলে জানা যায়।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার ও সাংবাদিকদ...

১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সীমান্তে মাদক, স্বর্ণ ও চো...

image

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প: দেড় যুগ ধরে মেধাবীদের পাশে

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ২০০৯ সাল থেকে ১৮ বছর...

image

পাবর্তীপুরের ছোট্র ভাগিনাকে বাঁচানোর চেষ্টায় পুকুরে তলিয়ে...

৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পাবর্তীপুরের বেলাইচন্ডিতে বা...

image

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

৪

পাবনা প্রতিনিধি : পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ...

image

চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির জায়গা দখলে...

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লায় আদ...

  • company_logo