• সমগ্র বাংলা

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলি হোসেন (৭০)। তারা একই আলমসাধুর যাত্রী ছিলেন এবং পাটখড়ি আনতে মাগুরা যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী অপর আলমসাধুতে থাকা সাদিকুর রহমান ও নিহত মাফিজুরের বাবা রবিউল ইসলাম জানান, ভোরে চারজন মিলে দুটি আলম সাধুতে চড়ে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে। পথের মাঝে মধুপুর নামত স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা দেখতে পাই রাস্তার পাশে পড়ে আছে। আমাদের গাড়ি ঘুরিয়ে এসে দেখি দুইজনাই মরে পড়ে আছে। ঝামেলা হবে ভেবে লাশ নিয়ে নিজ  গ্রামে ফিরে আসি।

ঘন কুয়াশায় কি ঘটেছে বলতে পারছিনে। বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাটি ঘটেঠে বলে ধারণা করছি। এদিকে, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ ভিড় করছেন নিহতদের বাড়িতে। নিহতরা সর্ম্পকে চাচা ভাতিজা। এ বিষয়ে হাইওয়ে ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা এ ঘটনার খবর পাইনি। খোঁজ নিয়ে জানবো। তবে এখন পর্যন্ত কোনো খবর দিতে পারেনি তারা।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo