• খেলাধুলা

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যা বললেন আশরাফুল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বিদায়ী বছর ঘিরে নানান স্বপ্ন বুনেছিল বাংলাদেশ ক্রিকেট দল ও তার সমর্থকরা। সেই স্বপ্ন ছিল মূলত ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপকে নিয়ে। তবে বছরশেষে সেই স্বপ্নের ছিটেফোঁটাও হয়নি পূরণ। নতুন বছর শুরু হয়েছে। ২০২৪ সাল নিয়েও নতুন ভাবে স্বপ্ন দেখছেন ক্রিকেটাঙ্গন। নতুন বছরের শুরুতেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেট নিয়ে করেছেন ভবিষ্যদ্বাণী।

তিনি ২০২৪ সালে বাংলাদেশ জাতীয় পুরুষ, নারী ও যুব দলের ক্রিকেট সূচি দেখে এই ভবিষ্যদ্বাণী করেন। নিজের দীর্ঘ অভিজ্ঞতা আর ক্রিকেটীয় যুক্তি সামনে এনে তিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেছেন, গ্রুপ পর্ব পার হয়ে সুপার এইটে যেতে পারবে বাংলাদেশ। তবে নকআউট বা সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কম।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বিষয়ে আশরাফুল বলেন, এ বছর দু-তিনটি টেস্ট জিতবে বাংলাদেশ।

এছাড়াও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গে তিনি বলেন, মেয়েরা সেমিফাইনালে না উঠতে পারলেও তাদের পারফরম্যান্স খুব একটা খারাপ হবে না। 

সবশেষে যুব বিশ্বকাপের বিষয়ে এই ক্রিকেটার বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অন্তত সেমিফাইনাল খেলবে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo