ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ১২শ ৫৪ শিক্ষা প্রতিষ্ঠানে কমল মতি শির্ক্ষার্থীরা ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লক্ষ ৩৩ হাজার শিক্ষার্থী নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠেছে।এবার প্রাক -প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে এই বই বিতরণ করা হবে।
এ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন পুলিশ সুপার মোর্শেদ আলম। এসময় প্রতিষ্ঠানটি শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ফরিদপুর জিলা স্কুল মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এছাড়া ফরিপুরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সহ ফরিদপুরের ৯ টি উপজেলার সকল শিক্ষার্থীদের এ নতুন বই বিতরণ করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)