• সমগ্র বাংলা

নির্বাচন বর্জনের দাবিতে বগুড়ায় বিএনপির লিফলেট বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে বগুড়ায় লিফলেট বিতরণ ও মিছিল করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার বিকেলে শহরের বিভিন্নস্থানে সাধারণ মানুষর মাঝে এসব লিফলেট বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া পৌরসভার প্যালেন মেয়র পরিমল চন্দ্র দাস, কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু প্রমুখ।

লিফলেট বিতরণকালে সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, জনগণ ড্যামি নির্বাচন চায় না। এই সরকার নির্বাচনের নামে তামাশা করছে। তাদের পাতানো নির্বাচনে বগুড়াবাসি অংশগ্রহন করবেন না। কারণ বগুড়া বিএনপির ঘাটি। লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিলটি শহরের ঝাউতলা এলাকা থেকে বড়গোলা মোড় হয়ে নামাজগড় গিয়ে শেষ হয়।

এতে বিএনপিসহ অঙ্গসহযোগি সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেয়। উল্লেখ্য, হরতাল-অবরোধের কর্মসূচির পর এই প্রথম বগুড়া শহরের প্রধান প্রধান সড়কে বিএনপি প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo