ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ নতুন বই হাতে পেয়ে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বারবার নতুন বই উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেয়া, বইগুলো পরম যত্নে ছোট্ট দু'হাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুছাম্মাৎ শাহীনা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ফাহমিদা হক, জেলা শিক্ষা অফিসার শফি উল্ল্যাহ প্রমূখ।
জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে, ফেনীতে ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিকে সর্বমোট বইয়ের চাহিদা-২৬ লাখ ৯১ হাজার ৩৯২, প্রাপ্ত বইয়ের সংখ্যা-১৬ লাখ ৭৭ হাজার ৫৭৯, বই প্রাপ্তির হার- ৬২.৩৩ শতাংশ। প্রাথমিকে জেলায় মোট বইয়ের চাহিদা-৬৭৮৫২৩ প্রাপ্ত বইয়ের সংখ্যা -৬৭৮৫২৩ বই প্রাপ্তির হার-১০০ শতাংশ।
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...
বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্স্পন্দন থেমে যাওয়া মান...
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

মন্তব্য (০)