ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : মালয়েশিয়াগামী বোট থেকে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৭ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।
টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড এই বিশেষ অভিযান পরিচালনা করে।
বাংলাদেশ কোস্ট গার্ড"র মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সুমন আল মুকিত এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদে জানা যায়, টেকনাফ উপজেলার বাহারছড়ার বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে ২৯ নভেম্বর রবিবার ভোর ৪ টায় শাহপরীর দ্বীপ, টেকনাফ, ইনানী কোস্ট গার্ড স্টেশন ও বাহারছড়া আউটপোস্টের সমন্বয়ে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেয়। কিন্তু বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে, আভিযানিক দল ধাওয়া করে বড়ডেইল শামুক বিচ সমুদ্র এলাকায় থেকে বোটটিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৭ জন মানব পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করে আসছিল।
উদ্ধারকৃত ভুক্তভোগী, আটককৃত বোট ও মানব পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল...
নিজস্ব ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ১০টি কক'টেল ব...
নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলছে। এতে অচল হয়ে পড়েছে গোপ...
দিনাজপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজ...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোক...

মন্তব্য (০)