• সমগ্র বাংলা

গোপালগঞ্জে ‘ভাঙচুর চালিয়ে ভারতে পলায়ন’, সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় টুঙ্গিপাড়ার যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছে, গোপালগঞ্জে 'ভাঙচুর চালিয়ে ভারতে পালানোর পর' সাতক্ষীরা সীমান্ত দিয়ে আবার দেশে প্রবেশের সময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়া এক যুবককে আটক করেছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কলারোয়া উপজেলার হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৪ এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়। 

আটক প্রান্ত তালুকদার (২০) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।


সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানিয়েছেন, ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুর চালান তিনি। পরে ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন এবং হাকিমপুর এলাকার একটি গ্রামে অবস্থান করেন। সেখান থেকে অবৈধভাবে বাংলাদেশে ফিরছিলেন।

আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিজিবি জানিয়েছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধ এবং বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। একইসঙ্গে সীমান্তে যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কার্যকর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।
 

মন্তব্য (০)





image

টেকনাফ সমুদ্র উপকূলে অভিযানে কোস্ট গার্ড: উদ্ধার-৩১৭ জন ...

১

কক্সবাজার প্রতিনিধি : মালয়েশিয়াগামী বোট থেকে ৩১৭ জন ভুক্তভোগ...

image

নীলফামারীতে ৪টি ককটেলসদৃশ্য বস্তু উদ্ধার

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল...

image

কেরানীগঞ্জে চার স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ, আটক ২

৩

নিজস্ব ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ১০টি কক'টেল ব...

image

প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না গোপালগঞ্জের মানুষ

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলছে। এতে অচল হয়ে পড়েছে গোপ...

image

নিষিদ্ধ আ. লীগের ৪৮ ঘন্টার লক ডাউন কর্মসূচিতে দিনাজপুরে ব...

৫

দিনাজপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজ...

  • company_logo