• সমগ্র বাংলা

চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বালু বোঝাই ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। 

রোববার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ভ্যান চালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

এই ঘটনায় আহত নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাটমোহর রেলবাজার (অমৃত কুন্ডা) হাটে যাওয়ার জন্য কৃষি পণ্য বোঝাই  অটোভ্যানে রওনা দেন নজরুল ইসলামসহ অন্যরা। পথিমধ্যে ভাদড়া বাইপাস নামক স্থানে পৌঁছালে ব্যাটারি চালিত অটো ভ্যানের শ্যাপ ভেঙে গেলে পেছন থেকে আসা বালি বোঝাই  ট্রাকের (ঢাকা মেট্রো-ট- (১৮-২০৪১) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত ভ্যান জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

টেকনাফ সমুদ্র উপকূলে অভিযানে কোস্ট গার্ড: উদ্ধার-৩১৭ জন ...

১

কক্সবাজার প্রতিনিধি : মালয়েশিয়াগামী বোট থেকে ৩১৭ জন ভুক্তভোগ...

image

নীলফামারীতে ৪টি ককটেলসদৃশ্য বস্তু উদ্ধার

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর গাছবাড়ি বনবিভাগ এলাকায় ককটেল...

image

কেরানীগঞ্জে চার স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ, আটক ২

৩

নিজস্ব ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের গুরুত্বপূর্ণ চারটি স্থানে ১০টি কক'টেল ব...

image

প্রয়োজনীয় কাজ ছাড়া বের হচ্ছেন না গোপালগঞ্জের মানুষ

৪

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ চলছে। এতে অচল হয়ে পড়েছে গোপ...

image

নিষিদ্ধ আ. লীগের ৪৮ ঘন্টার লক ডাউন কর্মসূচিতে দিনাজপুরে ব...

৫

দিনাজপুর প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশজ...

  • company_logo