• সমগ্র বাংলা

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : স্থানীয়দের ক্ষোভ ও বিতর্কের মুখে অবশেষে রাতের আঁধারেই থানা ছাড়তে হলো ফেনীর দাগনভূঞা থানার প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমানকে। যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁ'সের ঘটনায় প্রত্যাহারের চার দিন পর শনিবার ভোরে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এর আগে শুক্রবার রাত পর্যন্ত থানা না ছাড়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম।

তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বুধবার ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। দাগনভূঞা থানায় নতুন ওসি পদায়ন না হওয়া পর্যন্ত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন। ফেরদৌসি বেগম জানান, শনিবার সকাল থেকে তিনি থানার দায়িত্ব বুঝে নিয়েছেন। দায়িত্ব পালনকালে দালাল ও মামলা বাণিজ্যে জড়িতদের কোনো সুযোগ দেওয়া হবে না। সেবাপ্রার্থীরা যাতে হ'য়'রানির শিকার না হন, সে বিষয়েও সর্বোচ্চ নজর রাখা হবে।

এর আগে মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে ওসি নোমানের আপত্তিকর ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে তাকে থানা থেকে প্রত্যাহার করে খাগড়াছড়িতে বদলি করা হয়।

নোমানের বিরুদ্ধে এর আগেও দায়িত্ব পালনকালে বিতর্কের অভিযোগ রয়েছে। ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে জেলা নারী ও শিশু নি'র্যা'তন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদন প্রকাশিত হয়নি। এ ছাড়া নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, মাদক কারবারিদের সঙ্গে সখ্য এবং মামলা বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
 

মন্তব্য (০)





image

জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিত, স্বৈরাচারের দোসর বলে কিল...

১

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ; ম...

২

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজ...

image

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

৩

নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...

image

কুমিল্লায় আ.লীগের সঙ্গে বিএনপি-জামায়াত-পুলিশের সংঘর্ষ, ...

৪

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...

image

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

৫

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

  • company_logo