• জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিজস্ব ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের কোথাও অস্থিরতা সৃষ্টি বা নাশকতার চেষ্টা হলে তা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শপথই হলো প্রয়োজনে প্রাণের বিনিময়েও দেশের সম্পদ রক্ষা করা। এ দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন।

গোপালগঞ্জের সহিংসতায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। এ সময় কিছু শ্রমিক নামধারী ব্যক্তির কর্মকাণ্ডের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা নানা ধরনের পাঁয়তারা করছেন। তবে তাদের এসব চেষ্টা সফল হবে না।

সীমান্তের ওপারে কে কী করছে, তা না জানলেও দেশের অভ্যন্তরে কী ঘটছে, সে বিষয়ে সরকার অবগত রয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র...

১

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়ি...

image

স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল...

২

নিজস্ব ডেস্ক : স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাবে দেশের মানুষকে চড়া মূল্য দি...

image

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল:...

৩

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাত...

image

ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই: প্রধান...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বর আসছে। এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাস...

image

সফল নারীদের সম্মাননায় ডা. ইরিন এর অনন্য আয়োজন

৫


বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের প্রখ্যাত ডার্মাটোলজিস্ট ডা. তাওহিদা রহম...

  • company_logo