• লিড নিউজ
  • জাতীয়

টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য: পর্যটনমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত টেকসই পর্যটন বিকাশে নির্মল পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেছেন, সরকার সবার জন্য নির্মল বায়ু ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চায়।
‎
‎তিনি বলেন, ‘টেকসই পর্যটন নিশ্চিত করতে নির্মল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে মানুষ বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে।’
‎
‎আজ রাজধানীর হাতিরঝিলে ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎মন্ত্রী বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে।’
‎
‎তিনি বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয়কে এ লক্ষ্য অর্জনের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
‎
‎তিনি বলেন, পর্যটন মানুষকে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়।
‎
‎এ প্রসঙ্গে তিনি দেশের পাহাড়, উপকূলীয় অঞ্চল, নদ-নদী, হাওর, বনভূমি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এসব সম্পদ পর্যটন খাতের দীর্ঘমেয়াদি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন।
‎
‎এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্থানকে অন্তর্ভুক্ত করে একটি পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে।
‎
‎‘মিডিয়া রান-২০২৬’ প্রসঙ্গে তিনি কক্সবাজারের মতো পর্যটন কেন্দ্রগুলোতেও এ ধরনের দৌড় প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
‎
‎‘পর্যটনের জন্য দৌড়, নির্মল বায়ুর জন্য দৌড়’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ প্রায় এক হাজার পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেন।
‎
‎সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে শুরু হওয়া এ আয়োজনে সাড়ে সাত কিলোমিটার দৌড় এবং দুই কিলোমিটারের আনন্দ দৌড় অনুষ্ঠিত হয়। পর্যটন, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।
‎
‎পরে মন্ত্রী তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
‎
‎অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র...

১

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়ি...

image

স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল...

২

নিজস্ব ডেস্ক : স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাবে দেশের মানুষকে চড়া মূল্য দি...

image

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল:...

৩

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাত...

image

ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই: প্রধান...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বর আসছে। এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাস...

image

সফল নারীদের সম্মাননায় ডা. ইরিন এর অনন্য আয়োজন

৫


বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের প্রখ্যাত ডার্মাটোলজিস্ট ডা. তাওহিদা রহম...

  • company_logo