• লিড নিউজ
  • জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক ভিন্নতা থাকবে। তবে তা যেনো শিক্ষার পরিবেশে প্রভাব না ফেলে।
‎
‎শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‎
‎প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা খাপ খাওয়াতে না পারলে সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, বেকারত্ব কমবে না।
‎
‎তিনি আরও বলেন, কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, সেই প্রশ্ন সামনে এসেছে। যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণ জরুরি। কলেজের শিক্ষক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
‎
‎এছাড়াও শিক্ষাব্যবস্থা আরও আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি বলেও মনে করেন তারেক রহমান।
‎
‎প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছিল। বর্তমানে শিক্ষা ব্যবস্হা আরও আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলার ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

মন্তব্য (০)





image

গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র...

১

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়ি...

image

স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল...

২

নিজস্ব ডেস্ক : স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাবে দেশের মানুষকে চড়া মূল্য দি...

image

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল:...

৩

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাত...

image

ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, কোনো সম্ভাবনাই নেই: প্রধান...

৪

নিউজ ডেস্কঃ ডিসেম্বর আসছে। এক পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাস...

image

সফল নারীদের সম্মাননায় ডা. ইরিন এর অনন্য আয়োজন

৫


বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের প্রখ্যাত ডার্মাটোলজিস্ট ডা. তাওহিদা রহম...

  • company_logo