• সমগ্র বাংলা

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় কয়েকটি বসতঘর ও খামারঘর ভস্মীভূত হয়েছে। এতে চার লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত খামারি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৩টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা আবুলনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত খামারি শীতল প্রামাণিক জানান, মশার কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনার আগেই খামারে থাকা ছোট-বড় ১৮টি ছাগল পুড়ে মারা যায়। এ সময় কয়েকটি ঘরও আগুনে ভস্মীভূত হয়। এতে তার চার লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। তিনি ক্ষতিগ্রস্ত শীতল প্রামাণিককে তাৎক্ষণিক ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে শীতল প্রামাণিক এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাথা গোঁজার ঠাঁই ও জীবিকার অবলম্বন হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

মন্তব্য (০)





image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

২

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা স...

৩

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

image

জামালপুরে চোখে ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণকারের মৃত্যু, ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে অমৃত দাশ (৩৫) না...

  • company_logo