• সমগ্র বাংলা

লালমনিরহাটে ৩দিন ব্যাপি জেলা ইজতেমায় বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়। জেলা ইজতেমায় আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

মেরিন্‌স বাংলাদেশের আয়োজনে যমুনা ক্লিনিক এবং নিরাময় ক্লিনিকের সহযোগিতায় আজ শুক্রবার দুপুরে জেলা কালেক্টরেট মাঠের দক্ষিণ পাশে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চিকিৎসা ক্যাম্পের উদ্যোক্তা মেহেদী হাসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন,জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছ,নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম, যমুনা ক্লিনিকের পরিচালক আলহাজ উদ্দিন প্রমুখ।

ইজতেমায় আগত মুসল্লিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সহ জ্বর,সর্দি,কাশি,ডায়রিয়া রোগসমূহের উপসর্গের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও চিকিৎসা প্রদান করা হবে। জেলার পাঁচটি উপজেলা সহ আশেপাশের জেলাগুলো থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিগণ ইজতেমায় অংশ নেন। ২৯ নভেম্বর রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। আখেরি মোনাজাতে অংশ নেবেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

মন্তব্য (০)





image

চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মরল ১৮ ছাগল

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ছাগ...

image

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন-সিসিটিভি ও এটিভিতে...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চো...

image

রাশিয়ার মস্কোয় অনেস্ট ভিউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা...

৩

বগুড়া প্রতিনিধি : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রো...

image

ন্যায্য মজুরি ঘোষণা করায় শ্রীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ন্যায্য মজুরি...

image

জামালপুরে চোখে ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণকারের মৃত্যু, ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পূর্বশত্রুতার জেরে অমৃত দাশ (৩৫) না...

  • company_logo