ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা ফুটবলকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি একে অপরকে আরও উঁচু পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। এমনকি এই প্রতিযোগিতাই দুজনের ক্যারিয়ার দীর্ঘায়িত করতেও ভূমিকা রেখেছে বলে মনে করেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, মেসি ও রোনালদো একে অপরের জন্য বড় অনুপ্রেরণা ছিলেন। দুজনের মধ্যে কে বেশি গোল করবেন, কে বেশি শিরোপা জিতবেন— এমন প্রতিযোগিতা তাদের প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাওয়ার তাগিদ দিয়েছে।
গার্দিওলার ভাষায়, দুজনের কেউই অন্যজনকে ছাড়া এত দীর্ঘ সময় শীর্ষ পর্যায়ে থাকতে পারতেন না। একে অপরের পারফরম্যান্সের দিকে নজর রেখে তারা ভাবতেন, ‘আমাকে তার চেয়ে ভালো হতে হবে, তার চেয়ে বেশি জিততে হবে।’
রোনালদোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতারও প্রশংসা করেন গার্দিওলা। তার মতে, জেতা ও নিজেকে প্রমাণ করাই পর্তুগিজ তারকার প্রধান লক্ষ্য। দুই পা ও মাথা— সবকিছু দিয়েই গোল করার অসাধারণ দক্ষতা রয়েছে তার।
অন্যদিকে, মেসির ধারাবাহিকতাকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন এই স্প্যানিশ কোচ। চার বছর বার্সেলোনায় আর্জেন্টাইন তারকাকে কোচিং করানোর অভিজ্ঞতা থেকে তিনি জানান, অনুশীলনেও মেসির প্রতিযোগিতামূলক মানসিকতা ছিল চোখে পড়ার মতো। ওই সময়ে মেসিকে কোনো অনুশীলন মিস করতে দেখেননি তিনি।
গার্দিওলা আরও বলেন, প্রতি তিন দিন পরপর ম্যাচে তিনটি গোল করা কিংবা তিনটি গোলে সহায়তা করার মতো ধারাবাহিকতা খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়। ১৫ থেকে ২০ বছর ধরে এমন উচ্চমানের পারফরম্যান্স ধরে রাখা প্রায় অসম্ভব বলেও মনে করেন তিনি।
মেসির মানসিকতার সঙ্গে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের তুলনাও টানেন গার্দিওলা। তার মতে, দুজনের মধ্যেই সেরা হওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল।
উল্লেখ্য, মেসি ও রোনালদো একসঙ্গে ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন। একসময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে তাদের দ্বৈরথ স্প্যানিশ ফুটবলের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছিল। গার্দিওলা তখন বার্সেলোনার কোচ ছিলেন। তার অধীনে চার মৌসুমে ক্লাবটি ১৪টি শিরোপা জেতে, যার মধ্যে ছিল দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা শিরোপা।
স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগে ডেজার্ট...
স্পোর্টস ডেস্ক: গোলের পর গোল করে একের পর এক রেকর্ড নিজের করে...
স্পোর্টস ডেস্কঃ বাফুফে ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফে বুধ...
নিউজ ডেস্কঃ লাল বলে জয়-পরাজয়ের হিসাব তো অনেক হলো, এবার লজ্জা...
স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

মন্তব্য (০)