ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ২০৩১ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা। সোমবার (২৩ নভেম্বর) ফিফা এ ঘোষণা দিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
এবারই প্রথম ৪৮টি দল নিয়ে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ১৪টি, মেক্সিকোর চারটি এবং কোস্টারিকা ও জ্যামাইকার একটি করে শহরে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইংল্যান্ডের নেতৃত্বাধীন যুক্তরাজ্য। এতে ইংল্যান্ডের সঙ্গে থাকবে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড।
স্পোর্টস ডেস্ক : আফ্রিকান ফুটবলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আল...
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্র...
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা—দুই প্রতিয...
স্পোর্টস ডেস্ক : লা লিগার ১৩তম রাউন্ডে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে...
স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমু...

মন্তব্য (০)