• খেলাধুলা

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে পড়ায় সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই মুশফিকুর রহিম। এর সঙ্গে যুক্ত হয়েছে একের পর এক চোট। 

এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। এবার দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ম্যাচ শেষে মুশফিকের এমআরআই স্ক্যান করানো হয়। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, এমআরআই রিপোর্টে তার শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে। 

চোটের অবস্থা বিবেচনায় মুশফিককে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফিজিও বায়েজিদ বলেন, ‘চোটের অবস্থা যেন আরও খারাপ না হয়, সে জন্য তাকে দ্রুত বিশ্রামে থাকতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।’

আগামী সোমবার (২৩ নভেম্বর) শুরু হবে সেঞ্চুরিয়ন টেস্ট। এর আগেই চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। এখন কেবল টেস্ট ক্রিকেটেই খেলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে খেলতে না পারায় এবার দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন এই অভিজ্ঞ ব্যাটার।   

মন্তব্য (০)





image

সেঞ্চুরিয়ন টেস্ট: হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

১

‎স্পোর্টস ডেস্কঃ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমু...

image

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

২

স্পোর্টস ডেস্ক : ২০২৮ সালের গ্রীষ্মে কোপা আমেরিকা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্...

image

তুরস্কে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ

৩

‎স্পোর্টস ডেস্কঃ ফিফা উইন্ডো নেই। তবু নতুন বছরের শুরুতেই...

image

‎ইনজুরিতে নেই মুশি, একাদশে আসছে পরিবর্তন?

৪

‎স্পোর্টস ডেস্ক: সেঞ্চুরিয়ন টেস্টে কেমন হতে পারে বাংলাদে...

image

ক্রিকেটের ভিত শক্ত করতে এবার বিসিবির নতুন উদ্যোগ

৫

‎স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুল...

  • company_logo