• খেলাধুলা

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছে ভারত। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান। প্রথম ইনিংসে ১১৮ রানের লিড নিয়েছে সফরকারীরা। এই ইনিংসে ৯৪ বছরের অপেক্ষা ঘুচে গেছে দলটির। 

ভারতের এই কীর্তিতে বড় ভূমিকা রেখেছেন লোকেশ রাহুল। ২৯০ বলে ১৩৬ রান করেছেন তিনি। মেরেছেন ১৩টি চার ও একটি ছক্কা। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—এই চার দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন তিনি।

রাহুল ছাড়াও ভারতের হয়ে ফিফটি পেয়েছেন চার শীর্ষ ব্যাটার। ওপেনার যশস্বী জয়সওয়াল করেছেন ৮৫ রান। দেবদূত পাডিক্কাল করেছেন ৮০। অধিনায়ক শুভমান গিল মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯৮ রানে আউট হয়েছেন তিনি। ঋষভ পান্ত ৬২ বলে করেছেন ৫৫ রান।

টেস্ট ক্রিকেটে ভারতের ব্যাটাররা এখন পর্যন্ত পাঁচবার এক ইনিংসে শীর্ষ পাঁচের সবাইকে নিয়ে অন্তত ফিফটির কীর্তি গড়েছেন। তবে আগের চারবারই ম্যাচগুলো হয়েছিল ভারতের মাটিতে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে সেই কীর্তি গড়ল দলটি। ৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা দেখল ভারতীয় ক্রিকেট।

দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে কথা বলেছেন রাহুল। ক্যারিয়ারের কঠিন সময়ে তার টেকনিক নিয়ে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছেন তিনি। বরং প্রতিটি বলে ব্যাট চালানোর প্রবণতা থেকে বেরিয়ে আসাই তাকে সফল হতে সাহায্য করেছে। রাহুল বলেন, ‘আমার টেকনিক নিয়ে কখনোই কোনো সমস্যা ছিল না।’

মাঝের সারিতে ব্যাট করার সময় তৈরি হওয়া অভ্যাসের কথাও জানিয়েছেন তিনি। রাহুল বলেন, ‘মাঝের সারিতে ওই ১৫ মাস ব্যাট করার সময় প্রতিটি বলেই ব্যাট ছোঁয়ানোর অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু বল যখন বেশি সুইং করে, তখন প্রতিটি বলে ব্যাট চালানোর চেষ্টা না করাই ভালো। বরং ব্যাট ও বলের সংযোগ যত কম রাখা যায়, ততই ভালো।’

রাহুলের এই ইনিংসে শক্ত অবস্থানে পৌঁছেছে ভারত। প্রথম ইনিংসে ১১৮ রানের লিডও পেয়েছে তারা। তবে ম্যাচের বাকি সময়ে নিউজিল্যান্ডের বোলাররা ঘুরে দাঁড়াতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

 

মন্তব্য (০)





image

রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

১

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল...

image

‎জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজন করতে নিতে হবে সরকার...

২

‎স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে টুর্নামেন্ট ও ক্...

image

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি

৩

স্পোর্টস ডেস্ক: ২০২৭ এশিয়া কাপের আগে দেশের মাটিতে পাকিস্তান ...

image

‎এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

৪

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব ...

image

টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী

৫

স্পোর্টস ডেস্ক : ভারতের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশ...

  • company_logo