• লিড নিউজ
  • শিক্ষা

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর। একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
‎
‎বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
‎
‎বিজ্ঞপ্তি অনুযায়ী— আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসির পাঠ্যসূচি অনুযায়ী ১০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর।
‎
‎বিষয়ভিত্তিক মানবণ্টনে জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে রাখা হয়েছে ১৫ নম্বর।
‎
‎পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে দেশের কোনো সরকারি-বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ মিলবে না।
‎
‎উল্লেখ্য, এরই মধ্যে মেডিকেল ও ডেন্টালে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নেওয়া যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।

মন্তব্য (০)





image

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্প...

১

নিউজ ডেস্কঃ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের ...

image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

২

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

৩

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৪

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৫

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

  • company_logo