• জাতীয়

প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় স্বল্প সময়ের জন্য অবস্থান করে কূটনৈতিক ব্যস্ততা শেষে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক চলে যাচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর) তিনি ঢাকা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস যাবেন। সেখানে ২৫ নভেম্বর ইউনেস্কোর সদর দফতরে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবাধিকার’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এরপর তিনি নিউ ইয়র্ক যাবেন।

কূটনৈতিক সূত্র বলছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত খলিলুর রহমানের ঢাকায় থাকার পরিকল্পনা ছিল। কিন্তু হঠাৎ সিদ্ধান্তে পরিবর্তন করে আগেই ঢাকা ছাড়ছেন তিনি। ঢাকা ছাড়ার আগে খলিলুর রহমান রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রায় আড়াই মাস পর গত শনিবার ঢাকায় ফিরেন সাধারণ পরিষদের সভাপতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের জন্য গত ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না খলিলুর রহমান। তিনি গত সেপ্টেম্বরে ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

সবশেষ, নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগদান করেন খলিলুর রহমান।

মন্তব্য (০)





image

আশুলিয়ায় ২৮ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ২১টিতে ছুটি

১

নিউজ ডেস্কঃ তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার...

image

গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

২

নিউজ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিস...

image

কে কোন ধর্মের তা বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশি : ডেপুটি...

৩

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে গারো-হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন...

image

পাকিস্তানে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিল ব...

৪

নিউজ ডেস্কঃ পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপ...

image

সভা চলার মধ্যেই মজুরি বোর্ডের সামনে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

৫

নিউজ ডেস্কঃ নিম্নতম মজুরি বোর্ডের সভা চলার মধ্যেই বিক্ষ...

  • company_logo