ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়তা করবে বিশ্বব্যাংক; এক্ষেত্রে কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ পরিকল্পনার কথা জানান।
ড. মঈন খান বলেন, বিশ্বব্যাংক সবচেয়ে কম সুদে বাংলাদেশকে ঋণ দেয়। এ কারণে বিশ্বব্যাংকের কাছ ঋণ নেওয়া হয়।
তিনি বলেন, ঢাকা শহরকে আরও বাসযোগ্য করার জন্য প্রকল্প নিচ্ছে সরকার। বিশেষ করে ঢাকা শহরের কড়াইল ও ভাসানটেক বস্তিকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। তবে, এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি।
এসময় স্থানীয় সরকারমন্ত্রী আরও জানান, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার কথা হয়েছে এই বৈঠকে।
বিশ্বব্যাংক প্রতিনিধিও এক্ষেত্রে সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
এছাড়া, উপকূলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ২০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে কথিত ‘অভিযান বা গণহত্যার’...
নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলা...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে ...
নিউজ ডেস্কঃ উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব...
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে বস্তি উন্নয়নে সহায়ত...

মন্তব্য (০)